,

এক ডজন থাপ্পড় হজম করলেন বিদ্যা

news-image

বিনোদন প্রতিবেদক : এক ডজন চড় খেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি অভিনেতা রাজকুমার রাও বিদ্যার গালে পরপর এক ডজন চড় মারেন। বিদ্যার চড় খাওয়ার এই বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। তবে বাস্তবে নয়, একটি ছবির শুটিং করতে গিয়ে এই বিষয়টি হজম করতে হয়েছে বিদ্যাকে। একটি চড়ের দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে ১২ বার চপেটাঘাত খেতে হয় বিদ্যা বালানকে। বর্তমানে ‘হামারি আধুরি কাহানি’ ছবির শুটিং করছেন বিদ্যা। মোহিত সুরি পরিচালিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। এখানে তার স্বামীর চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। রোমান্টিক-ড্রামা নির্ভর ছবির অনেকখানি কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সম্প্রতি ছবির একটি উত্তেজনাকর দৃশ্যে অভিনয় করছিলেন বিদ্যা ও রাজকুমার। হঠাৎ করেই পরিচালক ঠিক করলেন এখানে একটি চড়ের দৃশ্য রাখার। কথা অনুযায়ী শুরু হয়ে গেল কাজ। বিদ্যাকে চড় মারা কোনভাবেই সঠিক হচ্ছিল না রাজকুমার রাওয়ের। আর তাই তো একের পর এক থাপ্পড় তিনি মেরেই যাচ্ছিলেন বিদ্যাকে। শেষ পর্যন্ত এক ডজন থাপ্পড় খেয়ে ‘ওকে’ হলো ওই দৃশ্যটি। ততক্ষণে বিদ্যার ডান গাল টকটকে লাল হয়ে গেছে। চটজলদি তাকে বরফ দেয়া হলো। বিশ্রাম দেয়া হলো এক ঘণ্টার। বিদ্যা অবশ্য তখনও হেসেই যাচ্ছিলেন। কারণ, তিনি নিজেও মজা পেয়েছিলেন এই দৃশ্যটি করে। এ বিষয়ে বিদ্যা বালান বলেন, ছোটবেলায় মা-বাবার চড় অনেক খেয়েছি। কিন্তু বড় হওয়ার পর আমার গায়ে এখন পর্যন্ত কেউ হাত তুলেনি। পরপর ১২টি থাপ্পড় খাওয়া তো দূরের ব্যাপার। আমি খুব কষ্ট করে হাসি কন্ট্রোল করে রেখেছিলাম। রাজকুমার রাও-ও সাহস পাচ্ছিলেন না জোরে মারার। অবশেষে এতগুলো থাপ্পড় খেতে হলো আমাকে। আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই বিষয়টি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর