,

হাসিনার উপদেষ্টার অভিযোগ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশ্ন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস-ব্রিফিংয়ে গতকাল উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে বিশৃঙ্খল সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের আনা অভিযোগের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি, তা জানতে চান প্রশ্নকর্তা সাংবাদিক। জবাবে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি মুখপাত্র জেফ রাথকে জানান, মন্তব্যগুলো তিনি এখনও দেখেননি। বিষয়টি যাচাই করে তিনি তারা মতামত ব্যক্ত করবেন বলে জনান। এখানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ অংশটুকু এখানে তুলে ধরা হলো:

প্রশ্ন: আমি এখন বাংলাদেশ বিষয়ে কথা বলতে চাই। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমাম সম্প্রতি বাংলাদেশে বিশৃঙ্খল সিটি নির্বাচনের জন্য ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটকে দায়ী করেছেন।

ডেপুটি মুখপাত্র : কিসের জন্য? দুঃখিত, আমি শুনতে পাইনি। কিসের জন্য?

প্রশ্ন: বাংলাদেশের সাম্প্রতিক তিনটি সিটি নির্বাচনের জন্য। 

ডেপুটি মুখপাত্র: হ্যাঁ।

প্রশ্ন: প্রধানমন্ত্রী হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমাম ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটকে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী করেছেন। তিনি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদেরকেও দায়ী করেছেন। এ বিষয়ে আপনার মন্তব্য কি?

ডেপুটি মুখপাত্র: আমি মন্তব্যগুলো দেখিনি। সানন্দের সঙ্গে আমি বিষয়টি যাচাই করে দেখবো এবং এ ব্যাপারে মতামত নিয়েই আপনার কাছে ফিরবো।

প্রশ্ন: ধন্যবাদ।

ডেপুটি মুখপাত্র: আমি এগুলো দেখিনি। তাই কোন প্রতিক্রিয়া ব্যক্ত করার আগে বিষয়গুলো প্রথমে আমি দেখতে চাই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা