,

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১১টায় নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন- করোনার কারণে প্রায় ১৫ মাস ধরে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে অফিস, শপিংমল ও গণপরিবহনসহ সবকিছু খুলে দেয়া হলেও বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বার বার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার তারিখ ঘোষণা করেও খুলে দেয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যত অন্ধকারে ছেয়ে গেছে। এছাড়া সদ্য ঘোষিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে শিক্ষা ব্যয় বাড়বে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও ভ্যাট প্রত্যাহার করতে হবে।

বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন- এমসি কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম, শাবির সাত্ত্বিক বন্দোপাধ্যায়, মহিলা কলেজের তানজিনা বেগম, মেট্রোপলিটন ইউনিভার্সিটির মনীষা ওয়াহিদ, মদন মোহন কলেজের মাসুদ রানা, মেট্রোপলিটন ইউনিভার্সিটির তারেক চৌধুরী, সিলেট সরকারি কলেজের কাজী পলাশ প্রমুখ।
অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কামরান চত্বরে যান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের