বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাবিত বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী : এনামুল হক শামীম

news-image

নিজস্ব প্রতিবেদক :পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রস্তাবিত বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে যে অগ্রসর হচ্ছি তা সহায়ক হবে। কারণ, বাজেটে সকল শ্রেণির মানুষের কল্যাণের প্রতিফলন ঘটেছে। মহামারি করোনার কারণে বিশ্ব অর্থনীতি যখন মন্দা, সে মুহূর্তে সরকার সময়োপযোগী এ বাজেট দিয়েছে।

শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী প্রমুখ।
একেএম এনামুল হক শামীম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে ওয়াদা করেছিলেন, এই বাজেট সেই ওয়াদা বাস্তবায়নের অংশ। পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ৪১’ সালের উন্নত বাংলাদেশ গড়ার জন্য সহায়তা করবে প্রস্তাবিত এই বাজেট।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা