সিনোফার্মের টিকার দাম প্রকাশে ক্ষুব্ধ চীন

news-image

নিজস্ব প্রতিবেদক : গোপনীয়তার শর্ত থাকলেও বাংলাদেশ কর্তৃপক্ষ সিনোফার্মের টিকার দাম গণমাধ্যমে প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। একে অনিচ্ছাকৃত ভুল দাবি করে সঙ্গে সঙ্গেই দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। বিস্তারিত জানিয়ে চীনকে চিঠিও লিখেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনও পর্যন্ত কোনো উত্তর মেলেনি। এ পরিস্থিতিতে প্রতি ডোজ টিকা ১০ ডলারে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন স্বাস্থ্য খাত-সংশ্নিষ্টরা।

সিনোফার্মের টিকা কিনতে হলে মূল্য গোপন রাখার শর্ত দেয় চীন। গত ২৭ মে দেড় কোটি টিকা কেনার প্রস্তাব অনুমোদন দেয় ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আখতার গণমাধ্যমকে জানান, প্রতি ডোজের দাম হবে ১০ ডলার। বিষয়টি নজরে এলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীনা দূতাবাস।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় কম দামে চীন টিকা দিতে রাজি হয়েছিল। কিন্তু দাম প্রকাশের পর আপত্তি তোলে শ্রীলঙ্কা। তারা চীনের কাছে জানতে চায়, বাংলাদেশকে ১০ ডলারে দেওয়া হলেও তাদের কাছে কেন ১৫ ডলার করে চাওয়া হচ্ছে। এর পরই চীন কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশকে চিঠি দিয়ে জানতে চায়, কেন দাম প্রকাশ করা হলো? বলা হয়েছিল দাম প্রকাশ করা হলে তারা বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

চিঠিতে চীন বলেছে, তাদের আশঙ্কা সত্যি হয়েছে। অনেক দেশ তাদের কাছে বিষয়টিতে আপত্তি জানিয়েছে। এখন বাংলাদেশকেও ১৫ ডলারে টিকা কিনতে হবে। বিষয়টি নিয়ে তৈরি হওয়া জটিলতা সামাল দিতে ঢাকার পক্ষ থেকে কূটনৈতিক চেষ্টা চলছে।

গোপনীয়তা ভঙ্গ করে টিকার দাম প্রকাশ করায় শাহিদা আখতারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তাকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী