ইয়াসে ক্ষতিগ্রস্তদের জন্য মমতার ‘‌দুয়ারে ত্রাণ’

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাসহ কিছু জেলার মানুষের। বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের দুয়ারে ত্রাণ পৌঁছে দেবে তৃণমূল সরকার। এ কাজের জন্য তার সরকার ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ১৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে। এই পরিমাণ আরও বাড়তে পারে। সেটা আগামী কয়েক দিনে স্পষ্ট হবে। আগামী ৩ জুন থেকে ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্প শুরু হবে। চলবে ১৮ জুন পর্যন্ত।

মমতা আরও বলেন, প্রতিটি গ্রামে গ্রামে ক্যাম্প করবে সরকার। সেখানে গিয়ে সাধারণ মানুষ ক্ষতিপূরণের আবেদন করতে পারেন। এই আবেদন খতিয়ে দেখা হবে ১৯ থেকে ৩০ জুন পর্যন্ত। তার পরে ১ জুলাই থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে যাবে বলেই জানিয়েছেন তিনি।

রাজ্যে ইতোমধ্যেই দুয়ারে রেশন প্রকল্প শুরু হয়েছে। দুয়ারে সরকার, তারপর দুয়ারে রেশন-এর আদলে এবার ‘দুয়ারে ত্রাণ’ বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, কারও কথায় ত্রাণ বন্টন হবে না। দুয়ারে সরকার-এর সময়ে সরকারি অফিসাররা এলাকায় গিয়েছিলেন সেভাবে এবারও যাবেন।

এ জাতীয় আরও খবর

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী