,

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় হজ এজেন্সিগুলো

news-image

ডেস্ক রির্পোট : কোটা’ সমস্যার কারণে এবছর ৩০ হাজার জনের হজযাত্রা ঝুলে যাওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়ের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বেসরকারি হজ এজেন্সিগুলোর মালিকরা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ক্ষতিগ্রস্ত হজ এজেন্সিসমূহের মালিক’ ব্যানারে মানববন্ধনে বক্তারা হজে যেতে না পারা ব্যক্তিদের ক্ষোভ থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 

এবছর বাংলাদেশ থেকে কোটা অনুযায়ী ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের হজে যাওয়ার কথা। কিন্তু ১ লাখ ১১ হাজার জন টাকা জমা দিলেও নিবন্ধন না করায় তাদের হজযাত্রা আটকে গেছে।

এজন্য এজেন্সিগুলোকে দায়ী করে ধর্মমন্ত্রী মতিউর রহমান হজে যেতে আগ্রহী এই ব্যক্তিদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন।

ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান তখন বলেছিলেন, “হাবের (হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নির্বাচন সামনে রেখে এজেন্সি মালিকদের দুটি পক্ষ জটিলতা সৃষ্টি করেছে। শুরুর দিকে এজেন্সিগুলো নিবন্ধন করেনি।”

মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য সচিব মুফতি আব্দুল কাদের মোল্লা বলেন, “সব সমস্যার জন্য দায়ী ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অব্যবস্থাপনার কারণেই এই সমস্যা দেখা দিয়েছে।”

ধর্মমন্ত্রীর বক্তব্যে এজেন্সি ও হাজযাত্রীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে মন্তব্য করে এক হজ এজেন্সির মালিক ফজলুর রহমান বলেন, “যাওয়ার ব্যবস্থা না করতে পারলে অনেক এজেন্সি মালিকের বাড়ি-ঘর ও অফিসে আক্রমণ হতে পারে।”

এই সমস্যার সমাধান না হলে ৬ মে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান এবং ১১ মে একই স্থান থেকে ইহরাম এর কাপড় পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে পদযাত্রা করার ঘোষণা দেওয়া হয় মানববন্ধনে।

আগামী ১৬ অগাস্ট শুরু হবে এ বছরের হজ ফ্লাইট। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। হজের পর আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ