মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানববন্ধন

news-image

কসবা (ব্রা‏‏হ্মণবাড়িয়া) সংবাদদাতা : ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাফিজুর রহমান ওরফে মাসুদ এর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবীতে আজ মঙ্গলবার বিকালে ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবার স্বাধীনতা চত্ত্বরে মানবন্ধন হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যয়নরত কসবা-আখাউড়া ছাত্র সংসদ এ মানববন্ধনের আয়োজন করেছেন। ওই মানববন্ধনে সাংবাদিক, মুক্তিযোদ্ধার, বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নিয়েছেন।

ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যয়নরত আখাউড়া ছাত্র সংসদের উদ্যোগে আযোজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা বলেন, হাফিজুর রহমান আতœহত্যা করতে পারেনা। তাকে একটি মহল পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। সেই খুনের প্রকৃত রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন।
বিকাল পাঁচটায় কসবা পৌর শহরের স্বাধীনতা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী চলে এ মানববন্ধন। ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যয়নরত কসবা-আখাউড়া ছাত্র সংসদ এর সভাপতি মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গোলাম ছাইদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাবেক সভাপতি মো. সোলেমান খান, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম আহাম্মেদ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাঈদে সারা, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান , চট্টগ্রাম ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ইকরাম হাসান, ঢাকা কলেজের শিক্ষার্থী একতেমাত ইসলাম প্রমুখ।

নিহত হাফিজুর রহমান ওরফে মাসুদ কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের হাফেজ মজিবুর রহমানের ছেলেদুই ভাই আর এক বোনের মধ্যে হাফিজুর রহমান দ্বিতীয়। বড় ভাই হাবিবুর রহমান অর্নাস পাস করে একটি ওষুধ কোম্পানীতে চাকুরী করেন। । তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ^দ্যিালয়ের শেখ মজিবুর রহমান হলের শিক্ষার্থী ছিলেন। একমাত্র ছোট বোন মন্নি আক্তার কসবা টি.আলী কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর ট্র্যাজেডি: ৫৮ জন নিহত, তদন্ত এগিয়ে চলছে

শাপলা চত্বর ট্র্যাজেডির ১৩ বছর: অমীমাংসিত রক্তাক্ত অধ্যায়

ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা

শাহজালালে থামছে না স্বর্ণ চোরাচালান

রাজস্ব আহরণে বড় ঘাটতি, তবু উচ্চ লক্ষ্যমাত্রা এনবিআরের

হজে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট নিহত ৯

‘আমার ভবিষ্যৎ আমার স্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করবে’: এনদ্রিক

পুলিৎজার ২০২৬: রয়টার্সের জোড়া জয়, নিউইয়র্ক টাইমস শীর্ষে

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে আঘাতের অভিযোগে ক্লাব তদন্ত শুরু

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান হামলা করলে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ হবে দেশটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ঘোষণা, ইসির গেজেট প্রকাশ