,

সরাইলে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news-image

সরাইল প্রতিনিধিঃ সরাইলে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা সওজের কর্মকর্তারা ও উপজেলা প্রশাসন। মাইকিং-এর তিন দিন পর  সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিভিন্ন জায়গায় দিনভর চলে এ উচ্ছেদ অভিযান। জেলা সওজ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথের জায়গা মনগড়া মত দখল করে চলেছে কতিপয় ভূমি দস্যু। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালীরা এ দখলে সহায়তা করছেন। প্রথমে বাঁশের খুঁটি দিয়ে টিনের ঘর। পরে ইট সিমেন্ট দিয়ে স্থায়ী ইমারত নির্মান করছেন তারা। প্রভাবশালীরা এলাকার দূর্বল অসহায় লোকদের কাছে এসব দোকান ঘর মোটা অংকের টাকা জামানত নিয়ে ভাড়া দেন। দৈনিক অথবা মাসিক ভিত্তিতে আদায় করেন ভাড়া। কোন বৈধ কাগজ পত্র না থাকলেও সওজের জায়গার মালিক সেজে বসেছেন তারা। সড়ক সংলগ্ন এসব দোকান ঘরের কারনে দূর্ঘটনা সহ নানা অপকর্ম বৃদ্ধি পাচ্ছে। সরাইলের বিশ্বরোড মোড় থেকে রাজামারিয়া কান্দি পর্যন্ত অসংখ্য জায়গায় এমন অবৈধ স্থাপনা দীর্ঘদিনের। সকাল থেকে জেলা সওজের উপ-বিভাগিয় প্রকোশলী মোঃ আমির হোসেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদের নেতৃত্বে দিনভর চলে উচ্ছেদ অভিযান। অভিযানকালে তারা মহাসড়কের ইসলামাবাদ, বাড়িউড়া বাজার ও শাহবাজপুর বাজার এলাকার দুই শতাধিক দোকান, মাছের আড়ৎ, ব্যক্তিগত অফিস ঘর, বাঁশের মাচা বোলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন। এ উচ্ছেদ অভিযানে স্বস্থ্যির নিঃশ্বাস ফেলেছেন সাধারন লোকজন ও পথচারীরা। তবে প্রশাসনের উপর ক্ষুদ্ধ হয়েছেন পর্দার আড়ালের প্রভাবশালী চাঁদাবাজরা। সওজের বিভাগিয় উপ-সহকারি প্রকৌশলী আমির হোসেন বলেন, এই উচ্ছদ অভিযান চলমান। আজকে এখানে হচ্চে কাল অন্য জায়গায়। এভাবে চলতেই থাকবে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের