বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আইন অনুমোদন

news-image

ডেস্ক রির্পোট : পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আইন ২০১৫-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভেটিং সাপেক্ষে আইনের আওতায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ গঠনের প্রস্তাবও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও ভারত ও বাংলাদেশের মধ্যে কোস্টাল শিপিং চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ অনুমোদনের কথা জানান।
সচিব বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্পের কাজ চলমান। রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সমঝোতা সম্পন্ন হওয়ার পরই বাংলাদেশ এই সিদ্ধান্ত নেয়া হয়।
এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ দেবে এক হাজার ৮৭ কোটি ৮১ লাখ এবং বাকি টাকা দেবে রাশিয়া। প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে ২০১৭ সালের জুন মাসে। এক হাজার মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে ২০২১ সালে।  
বিদ্যুৎকেন্দ্রটিতে প্রায় দেড় হাজার লোক কাজ করবে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদনের বিষয়টির অনুমোদন দিতে একটি নিয়ন্ত্রণকারী সংস্থাও গঠন করা হবে।
সচিব বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কোস্টাল শিপিং চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়ে এ চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, এ চুক্তির বিষয়ে গত ২০-২২ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের নৌ-সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। এতে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীর নেতৃত্বে বাংলাদেশের ১২ সদস্যের একটি প্রতিনিধি অংশ নেন।
এ চুক্তির ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌপথে বিদ্যমান ট্রানজিট চুক্তি পিআইডব্লিউটিটি’র (প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড) মেয়াদ পাঁচ বছর বেড়েছে। যা স্বয়ংক্রিয়ভাবে পাঁচ বছর পরে নবায়ন হবে। আগে এর মেয়াদ ছিল তিন বছর। এতে করে বাংলাদেশে নৌ বাণিজ্যে ব্যাপক সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হবে বাংলাদেশ।
প্রসঙ্গত, ২০০০ সালে অনুমোদিত পারমাণবিক শক্তি কর্মপরিকল্পনা অনুসারে এরইমধ্যে প্রধানমন্ত্রীকে প্রধান করে পারমাণবিক শক্তি কাউন্সিল গঠন করা হয়েছে। ওই কাউন্সিলের অধীনে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কর্তৃপক্ষ। এই সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা