শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী দর্শক মাতাবেন নায়লা নাঈম

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০১৫ তে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নায়লা নাঈম। তিনি আগামীকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
নায়লা জানান, সেখানে তিনটি বাংলা গানের সঙ্গে পারফর্ম করবেন তিনি। নিউইয়র্কের অ্যামাজুরা কনসার্ট হলে ৩ মে রবিবার সন্ধ্যায় অনষ্ঠিত হবে এই অনুষ্ঠান।
এখানে নায়লা ছাড়াও অংশ নিবেন কুমার বিশ্বজিৎ, নিলয় আলমগীর, শখ, শিরিন শিলা, ইমরান, আরফিন রুমীসহ সঙ্গীত, চলচ্চিত্র ও নাট্যজগতের তারকারা।