বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ কেজি স্বর্ণসহ ২ বিমানকর্মী আটক

news-image

ডেস্ক রির্পোট : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে চার কেজি ৬০০ গ্রাম স্বর্ণসহ দুই বিমানকর্মীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

এরা হলেন- ট্রাফিক কর্মী বেলাল হোসাইন ও শেখ কামাল।

রোববার সকাল সাড়ে ৯ টার দিকে বিমানবন্দরের বেল্ট এরিয়া থেকে তাদের আটক করা হয়।

সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, ‘দুবাই থেকে সকাল সাড়ে ৯ টায় বিমান এফজেড-৫৮৯ এর একটি ফ্লাইটে এসব স্বর্ণ আসে। বিমানটি আসার পরপরই তারা সিগারেটের প্যাকেটে ভরে সোনাগুলো বিমানবন্দরের বাইরে নেয়ার চেষ্টা করেছিল। এসময় তাদের বেল্ট এরিয়া থেকে আটক করা হয়।’

তিনি আরো জানান, ‘উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা। আটক ব্যক্তিরা স্বর্ণ  চোরাচালানের সঙ্গে জড়িত বলেও স্বীকার করেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা