,

নেপালের পাশে দাঁড়ালেন ফেসবুক ব্যবহারকারীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের সহায়তায় এগিয়ে এলেন ১৪০ কোটিরও বেশি মানুষের অন্যতম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ব্যবহারকারীরা। গত মাসে নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। নেপালের পাশে দাঁড়াতে ফেসবুক ব্যবহারকারীরা দ্রুততম সময়ের মধ্যে সহায়তায় এগিয়ে আসায় মাত্র দুই দিনে এক কোটি মার্কিন ডলার অর্থ তহবিল হিসেবে জমা করতে পেরেছে ফেসবুক। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।


২৫ এপ্রিল রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পে হিমালয়ের পাদদেশের এই দেশটিতে ছয় হাজারের বেশি মানুষ মারা গেছে আর আহত হয়েছে ১০ হাজারেরও বেশি।


ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ‘স্থানীয়ভাবে ত্রাণ সাহায্যের প্রচেষ্টাকে আরও বাড়াতে আমরা ফেসবুক ব্যবহারকারীদের কাছে একটি অপশন দিয়েছিলাম। মাত্র দুই দিনে পাঁচ লাখেরও বেশি মানুষ নেপালের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সেই ডাকে সাড়া দেন এবং এক কোটি ডলারেরও বেশি অর্থ দান করেছেন। ইন্টারন্যাশনাল মেডিকেল করপোরেশনের ত্রাণকার্যক্রমে এই তহবিল ব্যয় হচ্ছে।’


জাকারবার্গ আরও জানিয়েছেন, নেপালের ভূমিকম্পে ফেসবুকের পক্ষ থেকে ২০ লাখ ডলার দান করা হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারকার্যক্রমে ব্যয় করা হচ্ছে।


ইন্টারন্যাশনাল মেডিকেল করপোরেশনের ত্রাণকার্যক্রমে সহায়তার জন্য ফেসবুকে ‘ডোনেশান’ বাটন চালু করেন জাকারবার্গ। সেই বাটন চালুর দুই দিনের মধ্যেই ফেসবুক ব্যবহারকারীরা নেপালের পাশে দাঁড়ানোর জন্য সাড়া দিলেন।


নেপালে ভূমিকম্পের ফলে ভবন ধ্বসে আটকে পড়া একজনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।  ২৫ এপ্রিলের ৭ দশমিক ৯ মাত্রারএই ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষ নিহত ও ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।ডোনেশান বাটন ছাড়াও ভূমিকম্পে বন্ধুরা নিরাপদ আছে কি না তা জানার জন্য ‘সেফটি চেক’ নামে একটি নিরাপত্তা ফিচার উন্মুক্ত করেছিল ফেসবুক, যাতে ৭০ লাখ মানুষ নিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়। ‘সেফটি চেক’ নামের ফিচারটি ভূমিকম্প বা বড় কোনো ধরনের দুর্ঘটনার সময় পরিচিতজনেরা নিরাপদ আছে কি না—তা জানতে সাহায্য করে।


এর আগে ডোনেশান বাটন চালুর এক ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, নেপাল, ভারত ও বাংলাদেশে ভূমিকম্পের প্রভাব পড়েছে। ভূমিকম্পে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেকেই এগিয়ে এসেছেন। এখন অনেকেই তাঁদের নিউজ ফিডের ওপরে একটি বার্তা দেখতে পাবেন যাতে ইন্টারন্যাশনাল মেডিকেল করপোরেশনে সাহায্যের আবেদনের কথা বলা হবে।


ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, জরুরি সময়ে মানুষ এখন ফেসবুকে ঢুকে চারপাশে কী ঘটছে তা জানার চেষ্টা করে, নিজস্ব অভিজ্ঞতা প্রকাশ করে এবং বিপদে মানুষের পাশে এসে দাঁড়ায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ