,

ইসরাইলের গাজায় হামলা সন্ত্রাসবাদী কাজ : ইলহান ওমর

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান ইলহান ওমর বলেছেন, গাজায় বিমান হামলা করে নিরপরাধ ৯ শিশুসহ ২০ ফিলিস্তিনিকে হত্যা করে সন্ত্রাসবাদী কাজ করেছে ইসরাইল।

সোমবার এক টুইটবার্তায় মার্কিন ওই মুসলিম নারী আইনপ্রণেতা এ কথা বলেন। খবর আনাদোলুর।

ফিলিস্তিনিদেরও নিজেদের রক্ষা করার অধিকার আছে। ইসরাইলিরা নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম দিয়ে নিজেদের সুরক্ষিত করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে বিমান হামলা করছে।

পবিত্র রমজানের এ সময় যখন ঈদের জন্য মুসলিমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন, তখন বর্বরোচিত হামলা শুরু করেছে ইসরাইল।

তিনি ইসরাইলকে এ কাজে মদদ দেওয়ার জন্য যুক্তরাস্ট্রের সরকারেরও কঠোর সমালোচনা করেন।

জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ২৬টি ফিলিস্তিনি পরিবারকে জোর করে তাদের বাড়িঘর থেকে বের করে তা দখল করে অবৈধ ইহুদি বসতি গড়ারও তীব্র নিন্দা জানান ইলহান।

তিনি এখনই ইসরাইলের লাগাম টেনে ধরার আহ্বান জানান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের