,

ঝুলে যাচ্ছে ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সঙ্গে ভারতের ছিটমহল বিনিময়(স্থল সীমান্ত) চুক্তি করা নিয়ে ফের সংশয় ও দো-টানায় পড়েছে ভারত। পশ্চিমবঙ্গের আপত্তির সমাধানের পরে আসামের বিরোধীতায় পড়েছে দেশটির বর্তমান সরকার।

এ সংক্রান্ত এক সংবাদ প্রকাশ করেছে ভারতের আনন্দ বাজার পত্রিকা।

রাজনৈতিক সূত্রের খবর দিয়ে পত্রিকাটি বলছে, ২০১৬ সালে অসামের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যেটির বিজেপি-শাখার দাবি করেছে এ চুক্তিটি না করার জন্য। তবে তা সবটাই নির্ভর করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর।

গত কয়েক মাস ধরেই বিজেপির আসাম শাখার নেতারা এই বিল আটকানোর জন্য ধারাবাহিকভাবে তদ্বির করছে নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহের কাছে। কেন না এই চুক্তির ফলে অসমের ২৬৮.৩৯ একর জমি বাংলাদেশকে দিতে হবে। বিনিময়ে কোনও জমি অসম পাবে না। এই বিষয়টিই যথেষ্ট বড় হয়ে দাঁড়িয়েছে অসমবাসীর আবেগের কাছে।

রাজ্য নেতৃত্বের সর্বশেষ হিসেব, এই চুক্তি হলে বিধানসভার ভোটে ভরাডুবি হবে বিজেপির। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে অসমের ১৪টি আসনের মধ্যে ৭টি আসন জিতে বিজেপি ইতিমধ্যেই সেখানে ক্ষমতার গন্ধ পেয়ে গিয়েছে। তাদের ভোটের শতকরা হারও যথেষ্ট ভাল (৩৬.৫শতাংশ)। সে রাজ্যের সাম্প্রতিক পুর নির্বাচনেও জিতেছে বিজেপি। ফলে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য দখল করাটা স্বাভাবিকভাবেই অগ্রাধিকার পাচ্ছে।

এ বিষয়ে কেন্দ্রীয় সরকার চেষ্টা চালালেও পরিস্থিতি সহজ হয়নি। বরং আসামের বিস্তীর্ণ ভূখন্ড বাংলাদেশকে দিয়ে দিতে হবে এই প্রচারে আতঙ্ক এতটাই বেড়ে গিয়েছে যে, শেষ পর্যন্ত এই চুক্তির আওতা থেকে আসামকে বাদ রাখার সিদ্ধান্ত নেওয়া যায় কিনা তা ভাবতে শুরু করেছে কেন্দ্র।

বিদেশ সফর সেরে তিনি দিল্লিতে ফিরলেই এ ব্যাপারে সরকার নির্দিষ্ট মনোভাব চূড়ান্ত করবে। সে ক্ষেত্রে সরকার ভাবছে, আসন্ন সংসদীয় অধিবেশনে পাশ করার জন্য যে বিলটি আনা হবে তার আওতা থেকে প্রথম পর্বে বাদ রাখা হবে আসামকে। প্রথম পর্বে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের ভূখ- বা ছিট মহল বিনিময় হবে। পরের দফায় আসাম ও উত্তর-পূর্বের অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের কথা ভাবা হতে পারে।

তবে আসামকে বাদ দিয়ে এই বিলটিকে আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রধানমন্ত্রী তাঁর ত্রিদেশীয় সফর শেষ করে নয়াদিল্লি ফেরার পর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে