বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের সরকারের কাছে সালাহ উদ্দিনকে অক্ষত ফেরতের দাবি

news-image

ডেস্ক রির্পোট : বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত ফেরত দিতে সরকারের কাছে ফের দাবি জানিয়েছে বিএনপি ও তার পরিবার।

বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপি প্রত্যাশা করে সরকার উচ্চ আদালতের নির্দেশক্রমে নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত দেবে।

শনিবার বিকেলে নিখোঁজ সালাহ উদ্দিনের বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী বিদেশে শান্তি মিশনে কাজ করে সুনাম অর্জন করছে সেখানে বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে হত্যা করবে তা ভাবা যায় না। ভাবতেও চাই না।

গণমাধ্যমের তথ্যমতে সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

এসময় সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেন,  পেছনের দিকে ফিরে তাকাতে চাই না। কি কারণে আমার স্বামীকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছে তাও জানতে চাই না। আমি আগেও বলেছি এখনো বলছি আমার স্বামীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত দেওয়া হউক।

বিএনপির আরেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপি ও তার পরিবারের দাবি গত ১০ মার্চ রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা