,

ব্যর্থ বিএনপি এখন নালিশের রাজনীতি করছে : সেতুমন্ত্রী

news-image

ডেস্ক রির্পোট : সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে বিজয়ী হতে না পেরে বিএনপি এখন দেশে-বিদেশে নালিশের রাজনীতি শুরু করেছে। যশোর উপশহর বাবলাতলা ব্রিজ উদ্বোধন শেষে শনিবার সকালে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ করলেও বিএনপি আন্দোলন করতে পারছে না।

আন্দোলনে কর্মী না পেয়ে, নির্বাচনে এজেন্ট না পেয়ে এখন তারা কল্পিত কারচুপির কথা বলছে। চার কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ভৈরব নদের ওপর নির্মিত এ ব্রিজ উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ড. মো. হুমায়ন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেতু উদ্বোধনকালে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, পদ্মা সেতু নির্মাণকাজ সম্পন্ন হলে যশোর, বেনাপোল, খুলনা, নড়াইল, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। তাই পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ সড়কগুলোকে চার লেনে উন্নত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দুই দিন আগে অর্থমন্ত্রীর বক্তব্যের সুর ধরে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে রাস্তা অনেক হয়েছে। এখন আর নতুন রাস্তার দরকার নেই। বিদ্যমান রাস্তাগুলো সংস্কার ও সুপরিসর করতে কাজ করবে সরকার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ