শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঠোর শর্তে পুনরায় শুরু আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে অতি ঝুঁকিপুর্ণ বিবেচিত দেশসমূহ ব্যতীত বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটসমূহের পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ শনিবার থেকে বাণিজ্যিক ফ্লাইটসমূহ পুনরায় শুরু হবে।

বর্তমানে কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করে বেবিচক এর পক্ষ থেকে আন্তর্জাতিক ফ্লাইট সমূহ চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এয়ার বাবল (Air Bubble) ফ্লাইটসমূহ স্থগিত রাখা হয়েছে এবং অতি ঝুঁকিপুর্ণ দেশসমূহের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশসমূহ থেকে আগত যাত্রীদের ১৪ দিনের ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন’ বাধ্যতামূলক করা হয়েছে। তালিকা বহির্ভূত দেশসমূহ হতে আগত যাত্রীগণ পিসিআর (PCR) নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিন’ কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে।

ব্যতিক্রম হিসাবে মধ্যপ্রাচ্যের ৩টি দেশ (কাতার, বাহরাইন ও কুয়েত) ঝুকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও বর্তমানে চলমান ৩ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ব্যবস্থাপনা অনুসরণ করবে। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বাকি ১১ দিন হোম কোয়ারেন্টিন অথবা আইসোলেশন থাকার জন্য বিবেচিত হবেন।

এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পরা অভিবাসী যাত্রীগণ নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন। স্বাস্থ্য বিধি ও অন্যান্য শর্তসমূহ কঠোরভাবে বাস্তবায়ন ও নিশ্চিত করার জন্য বেবিচক সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা