শীর্ষে ফিরে এল স্যামসাং

news-image

প্রযুক্তি ডেস্ক : এ বছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ প্রথম তিন মাসে অ্যাপলকে হটিয়ে স্মার্টফোনের বাজারে আবার শীর্ষে ফিরেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি এ তথ্য জানিয়েছে। আইডিসির তথ্য অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর বাজারে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি বেশি হওয়ায় অ্যাপলকে টপকে গেছে স্যামসাং। খবর এএফপির।

আইডিসির গবেষকেরা জানিয়েছে, এ বছরের প্রথম তিন মাসে আট কোটি ২৪ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং এবং বাজারের সাড়ে ২৪ শতাংশ দখল করেছে।
গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরে যদিও স্যামসাং সাত শতাংশ কম স্মার্টফোন বিক্রি করেছে, এরপরও অ্যাপলকে টপকে গেছে। এর কারণ হচ্ছে, ২০১৪ সালের শেষ প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে আইফোন বিক্রিও কিছুটা কমে গেছে। এ বছরের প্রথম প্রান্তিকে ছয় কোটি ১২ লাখ ইউনিট আইফোন বিক্রি হয়েছে। বর্তমানে স্মার্টফোন বাজারের ১৮ দশমিক দুই শতাংশ অ্যাপলের দখলে।
বাজার গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন বিক্রির মৌসুম ও অন্যান্য বেশ কয়েকটি বিষয় স্যামসাংয়ের ফোন বিক্রিতে প্রভাব ফেলেছে। সম্প্রতি গ্যালাক্সি সিরিজে এস ৬ ও এস ৬ এজ নামে নতুন দুটি স্মার্টফোন উন্মুক্ত করেছে স্যামসাং।
গত বছরের শেষ প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে স্মার্টফোনের বাজারে অ্যাপল এবং স্যামসাং বাজার দখলের দিক থেকে ও স্মার্টফোন বিক্রির দিক থেকে সমান অবস্থানে চলে এসেছিল। একাধিক জরিপের ফল অনুযায়ী, ওই সময় অ্যাপল ও স্যামসাং দুটি প্রতিষ্ঠানেরই ২০ শতাংশ বাজার দখলে ছিল।

আইডিসির বিশ্লেষক অ্যান্থনি স্কারসেলা জানিয়েছেন, ক্রমাগত আইফোন ৬ ও ৬ প্লাসের চাহিদা বাড়লেও ২০১৪ সালের শেষ প্রান্তিকে স্যামসাংকে অ্যাপল যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এ বছরের প্রথম প্রান্তিকে এসে স্যামসাং তাতে অনেকখানি এগিয়ে গেছে। স্যামসাংয়ের মিড রেঞ্জ বা মাঝারি দামের ও সাশ্রয়ী স্মার্টফোনগুলো স্যামসাংকে এগিয়ে রেখেছে।
আইডিসির তথ্য অনুযায়ী, স্যামসাং ও অ্যাপলের পর স্মার্টফোনের বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের লেনোভো। এরপরের অবস্থানে রয়েছে হুয়াউয়ে ও এলজি। এক বছর আগের তুলনায় স্মার্টফোন বিক্রি ১৬ দশমিক সাত শতাংশ বেড়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার