,

ভারতে আরও ৩২৯৩ জনের মৃত্যু, মোট ছাড়াল ২ লাখ

news-image

করোনা মহামারিতে ভারতের পরিস্থিতি বর্ণনাতীত। প্রায় দু’সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলার পর দৈনিক মৃত্যুর সংখ্যা মঙ্গলবার কিছুটা কমলেও তা আবারও রেকর্ড সংখ্যায় বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩২৯৩ জন। আর এর মাধ্যমে মহামারি শুরুর পর থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে করোনায় মৃত্যুর মোট সংখ্যা ছাড়িয়েছে দুই লাখের ঘর।

বুধবার (২৮ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জনে।

গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু আড়াই হাজারের ওপরেই রয়েছে। কিন্তু বুধবার সেই সংখ্যা ছাপিয়ে গেছে আগের সব পরিসংখ্যানকে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন।

এতে মোট মৃত্যুর সংখ্যা পার হয়েছে দুই লাখের ঘর। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৮৭ জনে।

 

সূত্র: এনডিটিভি, এএনআই

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের