,

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

দ্বিতীয়বারের মতো সিটি স্ক্যান করার জন্য সাড়ে রাত ৯টার দিকে রওনা হয়ে ১০টার দিকে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

এর আগে গত ১৫ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার সিটি স্ক্যান করা হয়। পরে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, সিটি স্ক্যানে মাইল্ড পর্যায়ের সমস্যা ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্ট দেখে আগের ব্যবস্থাপত্রের সাথে শুধু নতুন একটি ওষুধ যুক্ত করা হয়।

গত ১০ এপ্রিল করোনা পরীক্ষায় খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। যা পরের দিন সংবাদ সম্মেলন করে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর দ্রুত ‘বক্ষব্যাধি ও মেডিসিন’ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীরে নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে গুলশানের বাসা ফিরোজায় তার চিকিৎসা শুরু হয়।

করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিন পর গত শনিবার দুপুরে নমুনা নেওয়া হয় খালেদা জিয়ার। দ্বিতীয় টেস্টের ওই রিপোর্টেও তার করোনা পজিটিভ আসে।

খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের থেকে ভালো আছেন। কোভিডের ডেঞ্জার পিরিয়ড পার হয়ে গেছে। তিনি আশঙ্কামুক্ত।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের