রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনেও রাজধানীর সড়কে যানজট

news-image

অনলাইন ডেস্ক : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান ‘লকডাউনে’ গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানীর সড়কে সরকারি-বেসরকারি যানবাহনের চাপ একটুও কমেনি। ঢাকার অনেক স্থানে যানজটও দেখা গেছে।

মঙ্গলবার লকডাউনের ১৪তম দিনে রামপুরা, মালিবাগ, মৌচাক, কাকরাইল, বিজয়নগর, পল্টন, মগবাজার সড়ক ঘুরে প্রাইভেট কার, মাইক্রোবাস, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান, রিকশা, ঠেলাগাড়ির ভিড় দেখা গেছে। পাশাপাশি বেড়েছে সাধারণ মানুষের চলাচল।

লকডাউনের শুরুতে সড়কের বিভিন্ন স্থানে অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হলেও মঙ্গলবার সেসব জায়গায় কোনো তৎপরতা চোখে পড়েনি। পুলিশ সদস্যরা আগের মতো যানবাহন থামিয়ে ‘মুভেমেন্ট পাস’ দেখছেন না।

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য ‘লকডাউন’ জারি করে সরকার। পরে এক দফা বাড়ানোর পর বুধবার রাত ১২টায় শেষ হবে। সোমবার এই বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানো কথাও সরকার ঘোষণা করেছে।