,

খালেদা ক্ষমতা ও অর্থের জন্য মানুষ খুন করেন: নৌমন্ত্রী

news-image

ডেস্ক রির্পোট : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘পেশাদার খুনি’ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তাঁর অভিযোগ, ক্ষমতা ও অর্থের জন্য খালেদা জিয়া এখন মানুষ ও শ্রমিক খুন করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের হরিনা ফেরিঘাট এলাকায় ডিজিটাল রোড ভেহিক্যাল ওয়েব্রিজ স্কেল উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি ফেরিঘাটের শরীয়তপুর অংশের একই কার্যক্রমের উদ্বোধন করেন।
মন্ত্রীর অভিযোগ, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া এখন পেশাদার খুনি। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ও ক্যু ঠেকানোর নাম করে সেনা সদস্যদের হত্যা করেছে। খালেদা জিয়া ১৯৯১ সালে ক্ষমতায় আসার পরে ১৭ জন পোশাক শ্রমিককে গুলি করে হত্যা করেছেন। তারা ১৮ জন কৃষককে খুন করেছে, কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনকারীদের হত্যা করেছে। আজকে বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নুরী, পুলিশ সুপার মো. আমির জাফর উপস্থিত ছিলেন।

ডিজিটাল রোড ভেহিক্যাল ওয়েব্রিজ স্কেল হলো এক ধরনের মাপ যন্ত্র। মালামালসহ ট্রাক বা অন্য যেকোনো পরিবহন এই যন্ত্রের সাহায্যে মাপা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ