,

ছোট ভাইয়ের লাঠির আঘাতে পুলিশ কর্মকর্তার মৃত্যু

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে সালাউদ্দিন মিয়া (৩৫) নামের এক এসআই’র মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়াবাতাসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ওই গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি মাগুরা জেলায় পুলিশের এসবিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছোট ভাই জসিমউদ্দিনের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল সালাউদ্দিরে। এ নিয়ে বিভিন্ন সময় সালিস হলেও দ্বন্দ্ব মেটেনি।

ছুটিতে বাড়ি এসেছিলেন সালাউদ্দিন। সোমবার দুপুরের দিকে সালাউদ্দিনের সঙ্গে জসিমউদ্দিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে সালাউদ্দিনকে আঘাত করেন জসিমউদ্দিন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সালাউদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনায় নিয়ে যায় পথে খুলনা-ফুলতলা এলাকা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুর তিনটার দিকে সেখানের চিকিৎসকা তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যের দ্বন্দ্বে খুন হয়েছেন সালাউদ্দিন। এ ঘটনায় এক ভাই গিয়াসকে পুলিশ আটক করলেও মূল অভিযুক্ত ছোট ভাই জসিমউদ্দিন পালতক রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য