,

মে দিবসে আসছে খালেদার নতুন কর্মসূচি

news-image

ডেস্ক রির্পোট : সদ্য সমাপ্ত সিটি করপোরেশনের সার্বিক পরিস্থতি পর্যালোচনা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সীমাহীন কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করলেও গতানুগতিক হরতালে যায়নি তার জোট। তবে আসন্ন মে দিবসে বড়সড় অনুষ্ঠানের কথা ভাবছেন খালেদা জিয়া। সেখান থেকেই তিনি ঘোষণা দিতে পারেন পরবর্তী কর্মসূচির।

বুধবার রাতে বিএনপির একটি সূত্র এমন খবরই জানিয়েছে।

সূত্র জানিয়েছে, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন, সরকার এবং ক্ষমতাসীন জোটকে কীভাবে এবং কতটা চাপে রাখা যাবে সেটা বুঝে নিতে খালেদা জিয়া কিছুটা সময় নিচ্ছেন।

বুধবার বিকেলে বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচন পরিচালনা কমিটি আদর্শ ঢাকা আন্দোলন-এর আহাবায়ক রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নির্বাচন নিয়ে তাদের পক্ষ থেকে তারা কোনো কর্মসূচির চিন্তা করছেন না। পরে রাতে সংগঠনটির নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘন্টাব্যাপি বৈঠক করেন। তার পরপরই শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেনও চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।

শ্রমিক দল সূত্রে জানা গেছে, মহান মে দিবস উপলক্ষে তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহা শ্রমিক সমাবেশ করতে চায়। এজন্য তারা পুলিশের কাছে অনুমতি চেয়ে এখনও পায়নি। সমাবেশে বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশের অনুমতি না পেলে বিকল্প হিসেবে জাতীয় প্রেসক্লাব থেকে র‌্যালির পরিকল্পনা রয়েছে। একটি সূত্র জানায়, মে দিবসের জনসভায় বেগম খালেদা জিয়া নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন।

নতুন কর্মসূচির বিষয়ে ২০দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ন্যাপ-এর মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া জানিয়েছেন, নতুন কর্মসূচির কোনো সম্ভাবনা নেই। সদ্য সমাপ্ত সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচনী গুরুদায়িত্ব পালন করেছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক শওকত মাহামুদ। তিনি বাংলামেইলকে বলেন, ‘নতুন কর্মসূচির বিষয়ে আমার কিছু জানা নেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ