,

বিল্ডিং কোড মেনে ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

ডেস্ক রির্পোট : বিল্ডিং কোড মেনে ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণ করার জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংবিষয়ক এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ম্যানিলা-ভিত্তিক কলম্বো প্লান স্টাফ কলেজ এবং ইনসটিটিউশন অব ডিপ্লোমা ইনিঞ্জনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এ আর্ন্তজাতিক সম্মেলনের আয়োজন করে।

Untitled-12

শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশেও এই যে ভূমিকম্পের কিছুটা ঝাঁকুনি আমরা যে পেয়েছি, তাতে অনেকগুলো ভবনে ফাটল ধরেছে। যেহেতু এটা ভূমিকম্পপ্রবণ এলাকা, এখানে যেন ভূমিকম্প সহনশীল স্থাপনা গড়ে ওঠে। যদিও আমরা একেবারে মাল্টিস্টোরিড বিল্ডিং করে ফেলছি, কিন্তু সবাই এই বিল্ডিং কোড সব সময় মেনে চলেন না। যেগুলো এভাবে তৈরি হবে, সেগুলো যেন বিল্ডিং কোড মেনে চলে এবং ভূমিকম্প সহনশীল বিল্ডিং তৈরি হয়, সে বিষয়ে আপনারা বিশেষভাবে নজর দেবেন।’

এ সময় বাংলাদেশ থেকে ট্রাকে করে বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে ভূমিকম্প বিধ্বস্ত দেশ নেপালে ত্রাণ সামগ্রী পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ইতিমধ্যে বিমানবন্দরগুলোকে প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Untitled-13

প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে আমরা ক্ষতিগ্রস্তদের জন্য কিছু ত্রাণ পাঠিয়েছি। তবে আরও পাঠানো দরকার। সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া আর্ন্তজাতিক পর্যায়ে যত রিলিপ আসবে আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, আমাদের বিমানবন্দরগুলোকে প্রস্তুত রাখতে।

স্থলপথে নেপারে ত্রাণ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে যত রিলিপ বা যা লাগে তা আমাদের এখান থেকে যাবে। সৈয়দপুর এয়ারপোর্ট থেকে একেবারে ট্রাকে করে সমস্ত মালামাল বাংলাবান্ধা হয়ে নেপাল যাবে। ইতিমধ্যে এ বিষয়ে ইন্ডিয়ার সঙ্গে কথা হয়েছে। বাংলাবান্দা বন্দর হয়ে যত রিলিপের মালামাল যাবে তাতে তারা কোনো বাধা দেবে না।’

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ