লকডাউনে সড়ক ফাঁকা, গলি জমজমাট

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ ঠেকাতে চলমান সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন শনিবার রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও অলি-গলিতে ছিলো প্রচুর জনসমাগম। ভিড় দেখা গেছে বাজার ও গলির দোকানপাটে।

সূর্যের তাপ ও রোজার কারণে দিনের প্রথম ভাগে মানুষ ঘর থেকে কম বের হলেও বিকেলের দিকে ভিড় বাড়তে থাকে। স্বাস্থ্যবিধি মানতেও দেখা যায়নি লকডাউন ভেঙে রাস্তায় বের হওয়া অধিকাংশ মানুষকে।

সরেজমিনে দেখা যায়, লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে অলি-গলিতে জমজমাট ব্যবসা করছেন দোকানীরা। পাড়া-মহল্লায় ইফতার বাজারও বেশ জমজমাট দেখা গেছে। আর এসব স্থানে মানুষ মাস্ক পরলেও সামাজিক দূরত্বের বালাই ছিলো না।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রচুর মানুষের ভিড়। বাজারে মুরগীর দোকানে কথা হয় সরকারি চাকরিজীবী মাকসুদুর রহমান মিলনের সঙ্গে। তিনি বলেন, বাসায় প্রয়োজনীয় খাবার শেষ হয়ে যাওয়ায় বাজারে এসেছেন। মাছ, মুরগী ও সবজিসহ বেশি কিছু পণ্য কিনতে হবে।

বেসরকারি চাকরিজীবী সুজন আহমেদ জানান, তার অফিস থেকে বেতন প্রায় অর্ধেক কমিয়ে দেয়া হয়েছে। যে টাকা পান তা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে খাবার জন্য তেমন কিছু থাকে না। টাকার অভাব কিন্তু করোনার দোহাই দিয়ে গত কয়েক দিন বাজারে আসেননি। কিন্তু শনিবার তার শিশু বাচ্চার খাবার শেষ হওয়ায় বাধ্য হয়ে নিচে নেমেছেন। অথচ বাজারে একটি পণ্য কেনার সাধ্য তার নেই। কারণ প্রতিটি পণ্যের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

বাজার ও গলির দোকানপাট জমজমাট থাকলেও প্রধান সড়কগুলো ছিলো প্রায় ফাঁকা। সরেজমিনে দেখা যায়, প্রাইভেটকার, বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রাক, কাভার্ডভ্যান, মিনিবাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা চলাচল করছে। প্রধান সড়কগুলোতে ছিলো পুলিশের নিরাপত্তা চৌকি। এসব চেকপোস্টে গাড়ি ও রিকশা থামিয়ে পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী