অবৈধ গ্যাস সংযোগ অপসারনে ভ্রাম্যমান আদালত

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর প্রায় এক কিলোমিটার দীর্ঘ এক ইঞ্চি ব্যাসের  গ্যাস পাইপ অপসারন করেছে ভ্রাম্যমান আদালত। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর কোন রকম অনুমতি ছাড়া অবৈধ ভাবে এক শ্রেনীর ঠিকাদার এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ দেয়ার জন্যে প্রস্তুতির খবর জেনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়।এ সময় ঠিকাদারদের কাউকে পাওয়া যায়নি।পরে এক ইঞ্চি ব্যাসের এই পাইপলাইন অপসারনের কাজ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর লোকজন। 
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহমেদ জানান এই অভিযান অব্যহত থাকবে।অপরদিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক জানান সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্বেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার