কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের ‘গোপন বৈঠক’

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীর ইস্যু নিয়ে ভারত এবং পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা গত জানুয়ারিতে দুবাই শহরে গোপনে বৈঠক করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

এই বৈঠকের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি লিখেছে, দুই দেশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

ভারত-পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বিরোধময়। সেটি গত কয়েক বছরে নতুন মাত্রা পেয়েছে, বিশেষ করে নরেন্দ্র মোদির আমলে। এর ভেতর ২০১৯ সালে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলার ঘটনায় সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে।

রয়টার্স বলছে, দুই দেশের সরকার কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করতে চাইছে। সামনের কয়েক মাসে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

দুই ব্যক্তিকে উদ্ধৃত করে রয়টার্স লিখেছে, সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তানের সেনাবাহিনীও রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।

পাকিস্তানের নামকরা প্রতিরক্ষা বিশ্লেষক আয়েশা সিদ্ধিকির বিশ্বাস, কয়েক মাস ধরেই ভারত-পাকিস্তানের কর্মকর্তারা অন্য দেশে বৈঠক করছেন।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় থাইল্যান্ডে বৈঠক হয়েছে, দুবাইতে হয়েছে, হয়েছে লন্ডনেও।’

এমন বৈঠক দুই দেশ আগেও করেছে। কিন্তু কখনোই কোনো সুরাহা হয়নি।

এ জাতীয় আরও খবর

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী