করোনা থেকে পরিবারকে সুরক্ষিত রাখতে যা করবেন

news-image

অনলাইন ডেস্ক : করোনার সংক্রমণের সংখ্যা আবারও বাড়ছে। কঠিন এই পরিস্থিতিতে নিজেকে এবং চারপাশকে সুস্থ রাখা যত জরুরি তেমনই নিজের বাড়িকেও করোনার কবল থেকে মুক্ত রাখা আবশ্যক। বিশেষজ্ঞদের মতে, এই সময় প্রিয়জনকে সুরক্ষিত রাখতে পরিস্কার পরিছন্ন থাকা খুবই জরুরি। সেক্ষেত্রে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. এই সময়ে আপনার আশেপাশের করোনা পরিস্থিতি সম্পর্কে জানা উচিত। এলাকায় নতুন করে কেউ করোনা সংক্রমিত হয়েছেন কিনা সেই বিষয়ে খোঁজ রাখুন। এটা জানা থাকলে নিজেকে সুরক্ষিত রাখার ব্যাপারে আরও সতর্ক হতে পারবেন।

২. স্থানীয় সংস্থা এবং স্বেচ্ছাসেবীদের একটি তালিকা তৈরি করে ফেলুন। যে কোনও জরুরি পরিস্থিতিতে, আপনি বা আপনার পরিবারের সদস্যরা তথ্য, স্বাস্থ্যসেবা পরিষেবা এবং অন্যান্য সহায়তায় পেতে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

৩. এই সময় বাড়িতে একটা আলাদা ঘরের ব্যবস্থা করে রাখবেন। যাতে বাড়ির কোনও সদস্য অসুস্থ হলে তাকে ওই ঘরে স্থানান্তরিত করা যায়।

৪. বাড়ির বয়স্ক মানুষ অথবা অসুস্থ রোগীদের জন্য অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

৫. বাড়িতে প্রয়োজনীয় ওষুধপত্র মজুত রাখুন যাতে তাৎক্ষনিক বিপদ এড়ানো যায়।

৬. এই সময় অযথা বাইরে বের না হওয়াই ভালো।

৭. বর্তমান করোনা পরিস্থিতিতে বাইরে বেরোলে বা কোথাও থেকে ঘুরে বাড়ি ফিরলে ভালো করে স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিস্কার করা উচিত। হাত না ধুয়ে নাক, চোখ এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলাই ভালো। নিজেকে সংক্রমণমুক্ত রাখতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা জরুরি।

৮.বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। এছাড়াও বাইরে থেকে ঘরে ফিরে জামা কাপড়ও জীবাণুমুক্ত করা জরুরি। পারলে হালকা গরম পানি দিয়ে গোসল করলে তা শরীর ও স্বাস্থ্যের জন্য ভালো।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী