,

সরকারি প্রতিষ্ঠানও বাড়াল চিনির দাম

news-image

নিজস্ব প্রতিবেদন : রমজান উপলক্ষ্যে সরকারি চিনির দাম কেজিপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। ৬৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া প্যাকেটজাত চিনি ৬৮ টাকায় বিক্রি ক০০০রবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। পাশাপাশি মিল এলাকায় খোলা চিনি কেজিপ্রতি ৬০ টাকা থেকে থেকে বাড়িয়ে ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসএফআইসির চিনি বিক্রয় কার্যক্রম নিয়ে রোববার ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

সূত্র জানায় ৬ এপ্রিল চিনির দাম প্রতিকেজি তিন টাকা বৃদ্ধি করে বিএসএফআইসি। দুমাস ধরে রাজধানীর খোলা বাজারে আমদানি করা চিনিও বেশি দরেই বিক্রি হচ্ছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্র বলছে, সর্বশেষ গত এক মাসের ব্যবধানে প্রতিকেজি চিনি ২ দশমিক ২২ শতাংশ দাম বৃদ্ধি পেয়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা বলেন, দেশে চিনির বার্ষিক চাহিদা ১৮ লাখ টন। এর মধ্যে রমজান মাসে চাহিদা তিন লাখ টন। আর এই তিন লাখ টন চিনি নিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী প্রতিবছর রমজান সামনে রেখে নানা অজুহাতে দাম বাড়িয়ে দেয়। এমন পরিস্থিতিতে সরকারি চিনির দাম বৃদ্ধিতে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে।

সূত্র জানায়, রমজান মাসে অসাধুদের কারসাজি রোধে চাহিদা বিবেচনায় রেখে প্রতিবছর এক থেকে এক লাখ ২০ হাজার টনের মতো চিনি সরকার মজুত রাখে। তবে এ বছর মজুত বেশ কম। তা ছাড়া সরকারি ছয়টি চিনিকল বন্ধ করে দেওয়া হয়েছে। বাকিগুলোর উৎপাদনও সন্তোষজনক নয়। ফলে এবার রমজান সামনে রেখে সরকারি পর্যায়ে চিনির মজুত নেমে এসেছে ৫০ হাজার টনে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের