,

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কোকা-কোলার প্রোগ্রাম বাংলাদেশে

news-image

ডেস্ক রির্পোট : কোকা-কোলা কোম্পানি, বাংলাদেশে প্রথমবার অর্থনৈতিকভাবে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ৫বাই২০ প্রোগ্রাম শুরু করেছে। বিশ্বব্যাপী ৫মিলিয়ন (৫০লাখ নারী) নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন-ই এ প্রোগ্রামের মূল লক্ষ্য। এই প্রোগ্রাম কেনিয়া, ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়াসহ আরো ৪০টিরও বেশি দেশে কাজ করে যাচ্ছে।

৫বাই২০ প্রোগ্রাম কোকা-কোলা কোম্পানির বিশ্বব্যাপী গ্লোবাল ভ্যালু চেইনের সাথে সংশ্লিষ্ট ও অন্যান্য ৫০ লাখ নারী উদ্যোক্তার ২০২০ সালের মধ্যে অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটানোর প্রতিশ্রুতি। কনসার্ন ইউনিভার্সাল নামক একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এ প্রোগ্রাম বাস্তবায়নে সহায়তা করছে। এ প্রোগ্রামের মাধ্যমে পরবর্তী দেড় বছরের মধ্যে ১০,০০০ নারী উপকৃত হবেন।

নারীরা কর্মক্ষেত্রে যেসব বাধার মুখোমুখি হয় তা দূর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ লক্ষ্য পূরণে বাজার তথ্য, বিজনেস স্কিল ট্রেইনিং, কৃষি বিষয়ক তথ্য ও প্রশিক্ষণ, মোবাইল ব্যাংকিং, নারীর স্বাস্থ্য সেবা কাউন্সেলিং এবং মার্কেটিং ও নেটওয়ার্কিংসহ সংশ্লিষ্ট সব ধরনের বিষয়ের সাথে নারীদের অবগত করানোর জন্য নানা আয়োজন রাখা হয়েছে এই কর্মসূচিতে।

কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, শাদাব খান এ কর্মসূচি সম্পর্কে বলেন- বৈশ্বিক উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন কোকা-কোলা কোম্পানির একটি বিশ্বব্যাপী কর্মসূচি।

বাংলাদেশে ৫বাই২০ প্রোগ্রাম ব্যবসায়িক দক্ষতার সংগে নারী উদ্যোক্তাদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে যেন ভবিষ্যতে তারা তাদের ব্যবসা প্রচেষ্টায় আরও উন্নতি করতে পারে। এ প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য সে সকল ক্ষেত্রে সহায়তা প্রদান করা যা নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখে। আমরা আশা করি কনসার্ন ইউনিভর্সালের সাথে আমাদের যৌথ প্রচেষ্টা নারী উদ্যোক্তাদেরকে তাদের সফলতার পথে আসা বাধাসমূহ মোকাবিলা করতে সহায়তা করবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ