,

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ৭টি বিষয়ে মাস্টার্স কোর্সের অনুমোদন লাভ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বাংলা, ইংরেজী, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মাস্টার্স কোর্স (প্রিলিমিনারী ও ফাইনাল) অনুমোদন হওয়ায় প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির  সদস্য ও পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পিকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে সকল বিষয়ে মাস্টর্স কোর্স চালু না থাকায় শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষার জন্য ভোগান্তিতে পড়তে হতো। মোকতাদির চৌধুরী এম.পির অক্লান্ত পরিশ্রমে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় ৭টি বিষয়ে মাস্টার্স কোর্স অনুমোদন দেয়। এতে করে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা এখন থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজেই পড়াশুনা করতে পারবে। অভিনন্দন বার্তায় তিনি মোকতাদির চৌধুরী এম.পির দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ