করোনা: বিশ্বে একদিনে আরও ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু

news-image

করোনাভাইরাস মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় আট লাখ মানুষ।

এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১৩ কোটি ৫৩ লাখ। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ২৮ হাজার। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিশ্বের প্রায় সকল দেশেই বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা।

শনিবার (১০ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ২৬৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯ লাখ ২৮ হাজার ৫৭৫ জনে।এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৮৯৬ জন। এতে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৬৪ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৮ লাখ ২ হাজার ৭৭২ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৭৪ হাজার ৮৪০ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ৪১৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৯৩৪ জনের।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় হলেও মৃতের সংখ্যার দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৩২ লাখ ২ হাজার ৭৮৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ৪৬৭ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৪৯ লাখ ৮০ হাজার ৫০১ জন, রাশিয়ায় ৪৬ লাখ ২৩ হাজার ৯৮৪ জন, যুক্তরাজ্যে ৪৩ লাখ ৬৫ হাজার ৪৬১ জন, ইতালি ৩৭ লাখ ৩৬ হাজার ৫২৬ জন, তুরস্ক ৩৭ লাখ ৪৫ হাজার ৬৫৭ জন, স্পেন ৩৩ লাখ ৪৭ হাজার ৫১২ জন, জার্মানি ২৯ লাখ ৭৪ হাজার ১১০ জন এবং মেক্সিকোতে ২২ লাখ ৬৭ হাজার ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে ৯৮ হাজার ৩৯৫ জন, রাশিয়ায় এক লাখ ২ হাজার ২৪৭ জন, যুক্তরাজ্য এক লাখ ২৭ হাজার ৪০ জন, ইতালি এক লাখ ১৩ হাজার ৫৭৯ জন, তুরস্ক ৩৩ হাজার ৪৫৪ জন, স্পেন ৭৬ হাজার ৩২৮ জন, জার্মানি ৭৮ হাজার ৬৮৯ জন এবং মেক্সিকোতে ২ লাখ ছয় হাজার ১৪৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। বিশ্ব এখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার