,

কয়েক ঘণ্টায় ৪ কোটি রুপি

news-image

বিনোদন প্রতিবেদক : সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা বেড়েই চলেছে বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের। চলতি বছরে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘রয়’। এ ছবিটি ব্যবসায়িকভাবে সফল না হলেও প্রশংসা পেয়েছেন জ্যাকুলিন। তবে এখানেই পড়ে থাকেননি এ অভিনেত্রী। নিজেকে মেলে ধরার প্রত্যয়ে এগিয়ে চলেছেন পথের পর পথ। আর সেখানে অনেকটা সফলও হয়েছেন জ্যাক। চলতি বছরের মুক্তি পাওয়া ‘কিক’ ছবির মধ্য দিয়েই সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছেন তিনি। এর পরপরই তার চাহিদা আকাশচুম্বীতে পৌঁছায়। একেকটি বিজ্ঞাপনে ২ থেকে ৩ কোটি রুপি পর্যন্ত হাঁকিয়েছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে পারফরম করার জন্য ৪ কোটি রুপি দাবি করে বসেছেন জ্যাকুলিন। লন্ডনে এক ধনাঢ্য ব্যবসায়ী তার বিয়েতে নাচের পারফরম করার জন্য আমন্ত্রণ জানান জ্যাককে। সে অনুষ্ঠানে নিজের মুক্তি পাওয়া ছবিগুলোর জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তিনিÑ এমনটাই জানা গেছে। বিজ্ঞাপনের জন্য যথাক্রমে ২ ও ৩ কোটি রুপি হাঁকিয়েছেন জ্যাক। তাই বলে বিয়েতে কয়েক ঘণ্টা নাচের পারফরম করতে ৪ কোটি রুপির কথা জানাজানি হতেই বেশ হৈ চৈ পড়ে যায় চারদিকে। লন্ডনের সে বিয়েতে অংশ নেয়ার জন্য খুব শিগগিরই রওনা হবেন জ্যাকুলিন। সেখানে কয়েক ঘণ্টা পারফরম করার কথা থাকলেও জ্যাক বিয়ে বাড়িতে থাকবেন দু’দিন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ