মওদুদ আহমেদ ও শিমুল বিশ্বাসের গোপন কথপোকথন (ভিডিও)
মওদুদ আহমেদ : হ্যালো শিমুল
শিমুল বিশ্বাস: স্যার, কার সাথে কথা বললেন স্যার।
মওদুদ আহমেদ : আমি তাবিথের সাথে কথা বললাম। ওর আব্বা বললো উইথড্রো করে ফেলেন। ওর আব্বার কথায় উইথড্রো করবো না। তবে ওর আব্বার কথা অ্যাকসেপ্ট করছি..
শিমুল বিশ্বাস : নাৃ ঐ নাগরিক এবং আব্বাস ভাই উইড্রো করার কথা বলতেছে।
মওদুদ আহমেদ : সবাই বলেছে। তারপরও একটা কথা থেকে যায়Ñ তাবিথ তো ক্যান্ডিডেড। তাবিথেরও একই মত। কিন্তু ও বলছে আমাকে একটু সময় দেন, আমি কল ব্যাক করছি আপনাকে। তো যাই হোক..
শিমুল বিশ্বাস : আমার মনে হয় স্যার আর সময় দিয়েন না স্যার। ম্যাডামকে বলেছি, ম্যাডাম বললো- উইথড্রো করার দিকে চলে যান।
মওদুদ আহমেদ : আচ্ছা আর কোনো প্রোগ্রামের উক্তি দিবো না।
শিমুল বিশ্বাস : উইথড্রো করার ঘোষণা দিয়ে দেন স্যার।
মওদুদ আহমেদ : আর কোনো, অন্য কোনো..
শিমুল বিশ্বাস : আর কোনো প্রোগ্রামের এখন কোনো দরকার নেই স্যার।
মওদুদ আহমেদ : ওকে। তাহলে ম্যাডাম হ্যাজ অ্যাগ্রিড
শিমুল বিশ্বাস : রাইট স্যার।
মওদুদ আহমেদ : সো উয়ি আর গোয়িং এহেড
শিমুল বিশ্বাস : জি
মওদুদ আহমেদ : আচ্ছা ওটা কি আমরা গুলশান অফিসেই করবো?
শিমুল বিশ্বাস : না স্যার, সবগুলো একসাথে করেন। ঐ নাগরিক অন্দোলন..
মুওদুদ আহমেদ : না না ওদেরকে তো ডাকবো..। হান্নান আসতে পারবে না। সে বললো, আমার পক্ষে আসাটা সম্ভবপর নয়।
শিমুল বিশ্বাস : একখানে হয়ে করেন স্যার।
মওদুদ আহমেদ : কোথায় করবো? একটা মতামত দেও?
শিমুল বিশ্বাস : আমাদের কোনো মতামত নেই। কেন্দ্রীয় বিএনপি অফিসে করতে পারেন। সেটা ভালো হয়।
মওদুদ আহমেদ : সেখানে তো আবার আমরা কি করে যাবো ওখানে ?
শিমুল আহমেদ : তাহলে স্যার আপনি সেটা বলেন, সবার সাথে কথা বলেন স্যার।
মুওদুদ আহমেদ : না, সবাই তো রাজি আছে। এখানেই আসার জন্যও রাজি আছে।
শিমুল আহমেদ : এখানে করলে কোনো অসুবিধা নেই।
মুওদুদ আহমেদ : না তোমার কি মত?
শিমুল আহমেদ : আমার কোনো মতামত নেই। আপনি যেটা নিবেন সেটাই। যেখানে সুবিধা হয় যেখানে সবার আসতে সুবিধা হয়।
মওদুদ আহমেদ : হয় এখানে করতে হবে না হয় পল্টনে করতে হবে। এই দুটাই তো জায়গা। আর তো জায়গা নেই্
শিমুল আহমেদ : পল্টনে যেতে পারলে ভালো হয় স্যার।
মওদুদ আহমেদ : আচ্ছা দেখি আমরা সবাই কি হয় দেখি
শিমুল আহমেদ : স্যার
মওদুদ আহমেদ : আচ্ছা আচ্ছা
শিমুল আহমেদ : আসলামালাইকুম
মওদুদ আহমেদ : হ্যা ওয়ালাইকুম আসসালাম











