সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া তান্ডব : খোলা আকাশের মেয়রের দায়িত্ব গ্রহণ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : গত ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা হরতালে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বসার কোন স্থান না থাকায় পৌরভনের সড়কের সামনে অস্থায়ী কার্যালয় বানিয়ে কার্যক্রম পরিচালনা শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খোলা আকাশের নিচে বসেই দায়িত্বভার গ্রহণ করেছেন পৌরসভার নবনির্বাচিত মেয়র নায়ার কবির ও কাউন্সিলররা। দায়িত্বভারগ্রহণ অনুষ্ঠানে মেয়র নায়ার কবির বলেন, হেফাজতের হরতালে ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে পৌরসভা ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে সকল রেকর্ডপত্র, নথিপত্র ও দেড়শ বছরের ঐতিহ্যকে।
এই ঘটনার দু:খ করার ভাষা নেই। বর্তামানে ভবনটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাস্তায় বসে মেয়রের দায়িত্ব নিতে হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পৌর নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেজন্য দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা চালুর চেষ্টা চলছে। সকলের সহযোগীতা না পেলে ধ্বংস্তূপে পরিণত পৌরসভার সেবা চালু করা সম্ভব হবেনা।
এ সময় পৌরসভার সচিব মো. শামছুদ্দিন,নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী মো. কাউসার আহমেদ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হন নায়ার কবির। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান