,

নতুন অনিশ্চয়তায় বাংলাদেশের রাজনীতি?

news-image

সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে প্রধান বিরোধী দলের ভোট বর্জনের মধ্য দিয়ে ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে এখনও গণনা চলছে। দুপুরের আগেই প্রথমে চট্টগ্রাম থেকে বিএনপির ভোট বর্জনের কথা আসে। তার কিছুক্ষণ পর বিএনপির শীর্ষস্থানীয় নেতারা নির্বাচন বয়কটের কথা ঘোষণা করেন।

সে সময় সেখানে ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতা মওদুদ আহমেদ বলেন, ‘এটা কোনো নির্বাচনই হয়নি। গণতন্ত্রের প্রহসন হয়েছে।’

তবে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকেও ভোট কেন্দ্র দখল, জাল ভোট ও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।

বিবিসি বাংলার সংবা“াতারাও কয়েকটি ভোট কেন্দ্রে গিয়ে দেখতে পান সেখানে গণহারে সরকারি দল সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলম ক্ষোভে রাজনীতি থেকেই সরে যাওয়ার ঘোষণা দেন। নির্বাচন কমিশন বলেছে, নির্বাচনের সময় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, অনিয়মের যেসব অভিযোগ তারা পেয়েছেন সেগুলো তারা খতিয়ে দেখবেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, রাজনীতির জন্যে ইস্যু তৈরি করার লক্ষ্যেই বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচন বয়কট করেছে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিবিসি বাংলাকে বলেছেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে নতুন একটি ইস্যু তৈরির জন্যে খালেদা জিয়া এই নির্বাচনে অংশ নিয়েছিলেন।

গত বছর ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বয়কট এবং এ বছর টানা কয়েক মাস ধরে সহিংস আন্দোলনে ক্ষান্ত দিয়ে বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়।

অনেকেই মনে করছিলেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে হয়তো রাজনৈতিক অচলাবস্থার বরফ গলার একটা সুযোগ তৈরি হলো।

কিন্তু আজ বিরোধীদের ভোট বয়কটের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি যে নতুন একটি অনিশ্চয়তায় পড়লো এনিয়ে খুব একটা সন্দেহ নেই।

বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ