বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনোভাবে জয়,আদৌ জয় নয়

news-image

সিটি করপোরেশন নির্বাচনে ভোট জালিয়াতি, ভীতি প্রদর্শন ও সংঘর্ষের যে ঘটনা ঘটেছে তা তদন্তের আহবান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে অনিয়মের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা আইনের সীমার মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করা এবং যেকোনো মূল্যে সহিংসতা এড়ানোর জন্য সব দলের প্রতি আহ্বান জানানো হয়।

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছে পাওয়া তথ্যে ভোট জালিয়াতি, ভীতি প্রদর্শন ও সংঘর্ষের ব্যাপক ও গ্রহণযোগ্য এবং বিএনপির সিটি করপোরেশন ভোট বর্জনের সিদ্ধান্তে আমরা হতাশ। ‘আমরা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সহিংসতার ব্যবহারের কঠোর নিন্দা জানাই, বলা হয় বিবৃতিতে।

এর আগে সকাল থেকেই বাংলাদেশের সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ফেসবুক ও টুইটারে নিজেদের মন্তব্য প্রকাশ করে আসছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এবার আনুষ্ঠানিকভাবে দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো।

বেলা সাড়ে ৩টার দিকে টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে আজকের সিটি নির্বাচনে ভীতি প্রদর্শন, সংঘর্ষ এবং নির্বাচনের ওপর এর প্রভাবের খবর শুনে হতাশ।’এর আগে বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণায় হতাশা প্রকাশ করে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেন, ‘যেকোনো ভাবে জয়, আদৌ কোনো জয় নয়।’ দুপুর ২টার দিকে বার্নিকাট এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে সিটি নির্বাচন থেকে বিএনপি সরে যাচ্ছে, এটা হতাশাজনক।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা