,

মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আসিয়ান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে এসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান)। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সৃষ্ট অস্থিতিশীলতা ও চলমান রাজনৈতিক দমন-পীড়ন অবসানের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার আসিয়ানের বর্তমান সভাপতি দেশ ব্রুনাই জানিয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সংস্থার জরুরি বৈঠকে অংশ নেয়ার জন্য সদস্য দেশগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। জাকার্তায় আসিয়ানের সচিবালয় অবস্থিত।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইন্দোনেশিয়া সদস্য দেশগুলোকে আগ্রহী করে তোলার চেষ্টা চালাচ্ছে। সাধারণত যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য না করার নীতি অনুসরণ করে আসছে আসিয়ান।

যৌথ বিবৃতিতে ব্রুনাই ও মালয়েশিয়া তাদের মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জরুরি বৈঠকে বসার প্রস্তুত নিতে বলা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ও ব্রুনাইয়ের সুলতান হাসান আল-বলাখিয়ার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠানের পর যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

যৌথ বিবৃতিতে জরুরি বৈঠকের কথা বলা হলেও কবে কখন তা অনুষ্ঠিত হবে সেকথা পরিষ্কার করা হয়নি। দুই দেশই মিয়ানমারের বিক্ষোভকারীদের ওপর বর্বর হত্যাকাণ্ড ও দমনপীড়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।

সূত্র: জাকার্তা পোস্ট।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের