বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট গণনার ফলাফল

news-image

ডেস্ক রির্পোট : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। ডিএসসিসির ৮৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত দু’টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। ১৬৬ নং মতিঝিলের ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ভোটকেন্দ্র ও ১৯০ নং রাজারবাগের দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি কেন্দ্রের ফলাফলে মেয়র পদে ১৪৭২ ভোট পেয়ে এগিয়ে আছেন ইলিশ মাছ প্রতীকধারী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মগ প্রতীকধারী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৫৬৩ ভোট।
গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে স্থাপিত ডিএসসিসির প্রধান রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদের কার্যালয়ে এ ফলাফল পাওয়া গেছে।
 
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট পর্যন্ত প্রাপ্ত এ ফলাফলে, জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সোফা প্রতীকে পেয়েছেন ১১ ভোট, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি আংটি প্রতীকে পেয়েছেন ২ ভোট এবং সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী বজলুর রশিদ ফিরোজ টেবিল প্রতীকে অংশ নিয়ে কোনো ভোট পাননি।
 
ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ২৮৬ এবং নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন।
 
ডিএসসিসি’র নির্বাচনে ৩৯০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী, ৯৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও ২০ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিএসসিসির ৮৮৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন।
 
এর আগে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মতো মঙ্গলবার সকাল ৮টা থেকে ডিএসসিসিতেও একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ এবং বিএনপিসহ কয়েকটি দলের প্রার্থীর নির্বাচন বর্জনের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা