,

ভোট না দিয়ে ফিরে গেলেন মনির খান

news-image

বিনোদন প্রতিবেদক : ভোটকেন্দ্রে সুস্থ পরিবেশ না থাকায় ভোট না দিয়েই ফিলে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চামেলীবাগ তার ভোটকেন্দ্র।
এ প্রসঙ্গে মনির খান আমাদেরসময় ডটকমকে বলেন, ‘আমি ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলাম। কেন্দ্রে গিয়ে দেখি বিএনপির কোনো এজেন্ট নেই। পারিপার্শ্বিক পরিবেশ সুস্থ না থাকায় নিজের সম্মানের কথা ভেবে শেষ মুহূর্তে ভোট না দিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছি।’
তিনি আরো বলেন, ‘বিএনপি গণতন্ত্রের চর্চা করে। গণতন্ত্রে বিশ্বাসী কোনো বিশৃঙ্খলা অনিয়মের রাজনীতি করে না। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে বর্তমান সরকারও কথা দিয়েছিল সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি এ কথা বিশ্বাস করে নির্বাচনে অংশ নেয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। ভোটকেন্দ্রে কী হয়েছে তা জনগণ জানেন।’
জনপ্রিয় এ কণ্ঠশিল্পী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলের অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ