,

৩ বছর পর বিজ্ঞাপনে শবনম বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমার বাইরে সচরাচর দেখা যায়না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে। ২০১৮ সালে প্রথমবারের মত ‘তিব্বত সাবান’ এর একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় ৩ বছর পর আবারও বিজ্ঞাপনের মডেল হলেন এই নায়িকা।

সম্প্রতি শেষ হয়েছে বিজ্ঞাপনটির শুটিং। ‘নাসির মিরর গ্লাস’ এর এই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মো. নাঈমুল ইসলাম। শিগগির এটি বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে সম্প্রচার হবে বলে জানান নায়িকা বুবলী।

তিনি জানান, প্রায়ই বিজ্ঞাপনে কাজের প্রস্তাব পেয়েছেন। কিন্তু পণ্যের গুণগত মান ও নিজের দায়বদ্ধতার কথা ভেবে কাজগুলো করেননি।

শবনম বুবলী বলেন, ‘বেশ অনেকদিন পর নতুন বিজ্ঞাপন করলাম। নাসির গ্লাসের গুনগত মান এবং এর চাহিদা সম্পর্কে আমরা সবাই জানি, বেস্ট কোয়ালিটি যাকে বলা হয়। এবার তাদের নতুন সংযোজন ‘নাসির মিরর গ্লাস’। নাসির গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে এতো সুন্দর করে পরিকল্পনা করে তাদের বিজ্ঞাপনে সম্পৃক্ত করার জন্য এবং গ্রিনবী কমিউনিকেশনস্ খুব চমৎকার আয়োজনে বিজ্ঞাপনের কাজটি করেছেন যা দর্শক দেখলেই বুঝতে পারবেন। পুরো টিমের সাথে কাজ করে আমার সত্যি ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনের ক্ষেত্রে বরাবরই আমি একটু বেশি প্রাধান্য দেই কোয়ালিটিফুল ভালো মানের পণ্যকে । কারণ একজন সচেতন মানুষ হিসেবে আমি মনে করি কোনো একটি এন্ডরসমেন্টের সাথে নিজেকে সম্পৃক্ত করা মানে এটি একটি দায়বদ্ধতা। সেক্ষেত্রে অবশ্যই আগে সেই পণ্যের গুণগত মান সঠিক এবং নির্ভরযোগ্য কিনা তা যাচাই করি।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের