ভ্যাকসিন না পাওয়ার কারণ নেই : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়ে সংশয় নেই উল্লেখ করে ভ্যাকসিন না পাওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (৩১ মার্চ) দুপুরে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে সংশয় আছে বলে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো মেসেজ আমার কাছে নেই। নানা জন নানা কথা বলবে। আমরা ভ্যাকসিনের জন্য ইতোমধ্যে টাকা পরিশোধ করেছি। ভ্যাকসিন না পাওয়ার কারণ নেই, আমরা পাব।’

চলতি বছরের মার্চ থেকে করোনা সংক্রমণ অনেক বাড়ছে, গত বছরের মতো এ বছরও অফিস-আদালত বন্ধের কোনো পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য অন্যতম একটি বিষয় হলো ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের কাজ চলমান। এখানে কিছু বিষয়কে সামনে রেখে করোনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এরই মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদক্ষেপগুলোর বিষয়ে জানিয়েছেন। সেই পদক্ষেপগুলো পরিপালন করা হবে। সেগুলো পরিপালন হলে আমি মনে করি করোনা সংক্রমণ কমে আসবে।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী