শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র ফেরানোর আন্দোলনে মিয়ানমারে নিহত ৫০০ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।

স্থানীয় একটি পর্যবেক্ষক গ্রুপের বরাত দিয়ে মঙ্গলবার এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নিশ্চিত করেছে, সেনা অভ্যুত্থানের পর শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর চালানো হামলায় মোট ৫১০ জন প্রাণ হারিয়েছে।

এ সংখ্যা আরও বেশি হতে পারে বলেও সংস্থাটি সতর্ক করেছে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার পর শনিবার ছিল মিয়ানমারের সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এদিন নিহতের সংখ্যা শেষ পর্যন্ত ১১৪ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানায় আলজাজিরা।

গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত এবং বন্দি হওয়ার পর থেকে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে জনগণ লাগাতার বিক্ষোভ করছে। বিক্ষোভ দমনে সহিংসতার পথ বেছে নেয় সামরিক সরকার।

নভেম্বরের সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। তবে, দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ দিতে পারেনি তারা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা