,

পবিত্র শবেবরাতে বাজি-পটকা ফোটানো নিষেধ

news-image

অনলাইন ডেস্ক : আগামীকাল পবিত্র শবেবরাত (লাইলাতুল বরাত)। ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আগামীকাল দিবাগত রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে পবিত্র শবেবরাত উদযাপন করবেন।

পবিত্র শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজিসহ অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগগর পুলিশ (ডিএমপি)। রবিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম আগামী ২৯ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত এ নির্দেশ দেন।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের