,

যদি মেয়র হতাম আমি

news-image

বিনোদন প্রতিবেদক : আজ ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে সিটি করপোরেশন নির্বাচন। এর মধ্য দিয়ে জানা যাবে আগামী পাঁচ বছরের জন্য এ দুটি শহর সাজানো, গোছানো, রক্ষা ও সমৃদ্ধ করার দায়িত্ব পাবেন কারা। তবে এই দায়িত্বটি যদি কোনোভাবে বিনোদন জগতের মানুষদের দেওয়া হতো, তাহলে কেমন হতো বিষয়টি?

রেজওয়ানা চৌধুরী বন্যা

আমার কোনো দিন মেয়র হওয়ার সম্ভাবনা নেই। তবে নতুন যাঁরা মেয়র হবেন, তাঁদের নিয়ে নিজের প্রত্যাশার কথা বলতে পারি। আমি চাইব, নতুন মেয়ররা যেন সবার আগে যানজট নিরসন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কাজ করেন। আশা করব, এটা যেন হয় তাঁদের প্রথম পদক্ষেপ। একটা যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শহরের স্বপ্ন দেখি।

জাহিদ হাসান

পুরো ঢাকা শহরটা যেন বাজার হয়ে গেছে। তাই মেয়র হলে সবার আগে আমি ঢাকা সাজাতাম। শহরের নির্দিষ্ট জায়গায় বাজার, স্কুলের জায়গায় স্কুল, শপিং মলের জায়গায় শপিং মল। একটা গোছানো শহর বলতে যা বোঝায়।

মৌসুমী

আমি যদি মেয়র হতাম, তাহলে শহরের মানুষের মৌলিক সমস্যাগুলো ঘোচাতাম। যানজট নিরসন, দূষণমুক্ত শহর, সুষ্ঠু বিদ্যুৎ-পানি-গ্যাস ব্যবস্থাপনা—এ সমস্যাগুলোর সমাধান খুব দরকার। তাই মেয়র হলে অবশ্যই এসব সমস্যা দূর করতে চেষ্টা করতাম।

ফেরদৌস

মেয়র হতে পারলে দুর্নীতিমুক্ত শহর গড়ার ইচ্ছা আছে। যদি সবাই দুর্নীতিমুক্তভাবে কাজ করে, ট্রাফিক আইন মেনে চলে, তাহলে শহর সুন্দর ও গোছানো হতে বাধ্য।

চঞ্চল চৌধুরী

যানজট ভালো লাগে না। এটাই এ শহরের একটি অন্যতম সমস্যা। এর সঙ্গে যুক্ত হয়েছে ফুটপাত-রাস্তা অবৈধ দখল। নাগরিক জীবনকে এ দুটি সমস্যা জটিল করে তুলছে। তাই আমি মেয়র হলে সবার আগে এই দুই সমস্যাকে বিদায় করতাম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ