প্রথম ছবিতেই রগরগে কায়রা

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের অন্যতম জনপ্রিয় ও চাহিদাসম্পন্ন মডেল কায়রা দত্ত। বছর দুয়েক আগে কিংফিশার মডেল হান্ট প্রতিযোগীতা জয় করে আলোচনায় আসেন তিনি। শাহরুখ খান, অক্ষয় কুমার, জন আব্রাহামের মতো তারকারা এ সময় তার জন্য প্রচারণা চালিয়েছিলেন। কিংফিশারের পর অনেক বড় ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তবে কায়রার লক্ষ্য ও স্বপ্ন ছিলো বলিউড। তার এই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে  বেশ ভালভাবেই। একতা কাপুরের নতুন ছবি ‘এক্স এক্স এক্স’ এ সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রথম এ ছবিতেই রগরগে কায়রাকে আবিস্কার করতে পারবেন দর্শক। কারণ প্রাপ্তবয়স্ক এ ছবির কাহিনী গড়ে উঠেছে তরুণ প্রজন্মের যৌনতার আসক্তিকে কেন্দ্র করে। এ ছবিতে কায়রা জায়গা করে নিয়েছেন সানি লিওনকে সরিয়ে। প্রথমে প্রযোজক একতা কাপুর সানিকে এ ছবির জন্য নির্বাচন করেছিলেন। তবে সানির শিডিউল মিলছিলো না। এ সময় কায়রাকে দিয়ে একটি ফটোসেশন করান একতা। আবেদনময়ী এই সেশনেই বাজিমাত করেন এই মডেল। আর তাইতো সঙ্গে সঙ্গেই একতা ছবিটিতে চুক্তিবদ্ধ করে ফেলেন কায়রাকে। ‘এক্স এক্স এক্স’ ছবিটি নির্মাণ করছেন কেন্ ঘোষ। ছবিতে নগ্ন হয়ে রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন কায়রা। তাই আগেই এটিকে প্রাপ্তবয়স্ক ছবি হিসেবে ঘোষণা দিয়েছেন একতা। সব মিলিয়ে প্রথম ছবিতেই নিজের আবেদনময়ী রূপের জাদু দেখাতে প্রস্তুত এখন কায়রা। আগামী মাস থেকেই এ ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। এ বিষয়ে কায়রা বলেন, আমি অনেক আনন্দিত যে একতা কাপুরের ছবির মাধ্যমে আমার অভিষেকটা হচ্ছে। বলিউডে এরকম একটা শুরুই আমি চাচ্ছিলাম । সেদিক থেকে আমি ভাগ্যবতী। ছবিতে সুপারহট কায়রাকেই আবিস্কার করতে পারবেন দর্শক। আশা করছি সবার জন্য অনেক উপভোগ্য একটি ছবি হবে এটি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার