,

ভূয়া দাতা-গ্রহীতা দলিল সাজিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন আটক

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সদর সাব-রেজিষ্ট্রি কার্যালয়ে ভূয়া দাতা-গ্রহীতা সাজিয়ে এবং দাতার ছবি নকল করে দলিল প্রস্তুতের সময় তিনজনকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সাব-রেজিষ্ট্রার মো. শাহআলমের অভিযোগের প্রেক্ষিতে আজ সোমবার বিকেলে পুলিশ তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন- সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের কর্মচারি সদর উপজেলার বাসুদেব গ্রামের আনু মিয়ার ছেলে শামসুল আলম মতিন, শহরের পাইকপাড়া এলাকার শামসু মিয়ার ছেলে মাসুম নিয়াজী ও একই এলাকার আজিজুল হকের ছেলে নাজমুল হক।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় জমা দেয়া সাব-রেজিষ্ট্রারের চিঠি (স্মারক নম্বর-১১১) সূত্রে জানা যায়, তার কার্যালয়ের কর্মচারি শামসুল আলম মতিন প্রতারণার মাধ্যমে একটি দলিল উপস্থাপন করে। উপস্থাপনের পর দলিলের সাথে জমা দেয়া অন্যসব কাগজপত্র পর্যালোচনা করে এটিকে চ্যালেঞ্জ করা হয়। এরপর মতিন নানা টালবাহানা শুরু করে। এ অবস্থায় জমির প্রকৃত মালিক শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার ডা. ইব্রাহিমকে ফোন করা হয়। এরপর তিনি এসে দলিল করার বিষয়ে কিছুই জানেন না বলে সাব-রেজিষ্ট্রারকে জানান এবং এ বিষয়ে আপত্তি করেন। তার আপত্তির প্রেক্ষিতে শামসুল আলম মতিনসহ দলিল প্রতারণা চক্রের তিনজনকে আটক করে পুলিশে দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, জমির মালিক ডা. ইব্রাহিম আটটককৃতদের বিরুদ্ধে মামলা দিলে মামলা রুজু করা হবে। নইলে আটককৃতদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হবে।

বাংলাদেশ সময় : ২০ : ৪০ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৫।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ