,

সেনাবাহিনী না থাকলেও তাদের কার্যকারিতা থাকবে

news-image

ডেস্ক রির্পোট : সেনাবাহিনী রেডি আছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কোন ধরনের গণ্ডগোল হলেই সেনাবাহিনী চলে আসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। 
গতকাল  নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শাহ নেওয়াজ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিপুল সংখ্যক সিকিউরিটির ব্যবস্থা করেছি। অন্য যে কোন নির্বাচনের চেয়ে তিন চার গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। আশা করি, নির্বাচনে কোন ধরনের গণ্ডগোল হবে না, গণ্ডগোল হলেই সেনাবাহিনী চলে আসবে। কেননা, নির্বাচনে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য তাদের প্রস্তুত রাখা হয়েছে। এজন্য ভোটারদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন উৎসবমুখর হয়ে ভোটকেন্দ্রে আসেন। তিনি বলেন, গতকাল মধ্যরাত থেকে সকল ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। আমরা এটা নজরে রাখবো কেউ যেন বেআইনিভাবে প্রচার-প্রচারণা না করে। অন্য এক প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, জরুরি প্রয়োজন ছাড়া যে কোন মোটরযান  চলাচল বন্ধ থাকবে। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। এ ছাড়া ২৮ তারিখে নির্বাচনের দিন অফিস আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই যানচলাচল করে যানজট তৈরি করা যাবে না। ইসি সচিব সিরাজুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনে ৮০ হাজারের মতো ফোর্স মোতায়েন থাকবে। এ ছাড়া তিন সিটির জন্য তিন ব্যাটালিয়ন সেনা সদস্য রিজার্ভ ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ